হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজ ক্যাম্পে আসা যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য বিশেষ উপহার হিসেবে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহার প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের মধ্যে বিতরণ করা হবে।
উল্লেখ্য, আজ (শুক্রবার) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন।