জাতীয়

রোহিঙ্গা সংকটের সমাধান রাখাইনেই: পররাষ্ট্রমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ১৫:০৩
PostImage

খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত রয়েছে।


খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল)‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। শুধু মানবিক সহায়তা নয়, রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি আন্তর্জাতিক দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তহবিল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাখাইনের স্থিতিশীলতা, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

খলিলুর রহমান জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানযোগ্য, তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ ও টেকসই আন্তর্জাতিক সহযোগিতা।