সারাদেশ

রূপগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ১৪:৫৩
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহানাজ নামের এক নারীকে আটক করেছে পুলিশ।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহানাজ নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।


মঙ্গলবার রাতে উপজেলার পূর্বাচল কুমারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে রূপগঞ্জ থানার একটি টিম মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। 


অভিযানের এক পর্যায়ে  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমারটেক এলাকার বাসিন্দা শাহানাজ তার নিজ বসতঘরে ইয়াবা মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে।


সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ সদস্যরা তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে তার পরিচয় স্বীকার করে। পুলিশের উপস্থিতিতে নারী কনস্টেবলের মাধ্যমে তার দেহ তল্লাশি করা হলে তার পরিহিত সেলোয়ারের ডান কোচর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।


এ বিষয়ে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।