জাতীয়

অন্তর্বর্তী সময়ে হামের টিকা আমদানি হয়নি: সংসদে প্রধানমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ১৫:৫০
PostImage

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।


জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।


বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশু মারা গেছে, তবে বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সময়সহ কয়েক বছর ধরে টিকা আমদানি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।


তিনি আরও জানান, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ দ্রুত সহায়তা প্রদান করেছে এবং প্রয়োজনীয় হামের ভ্যাকসিন বাংলাদেশে পাঠিয়েছে। এর ফলে প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া হামের পরীক্ষার কিটের স্বল্পতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন কিট ইতোমধ্যে দেশে এসেছে এবং কিছু কিট বিমানবন্দরের কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড় করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।