জাতীয়

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১৪:৪৬
PostImage

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আইএসপিআর।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান-এর প্রতিনিধি হিসেবে সেনাপ্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুর-এ অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ)’ ও ‘ন্যাশনাল সিকিউরিটি এশিয়া ২০২৬’ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং নিরাপত্তা সরঞ্জাম পরিদর্শন করেন।

এছাড়া ‘এশিয়ান সিকিউরিটি অ্যাট দ্য এজ অব ইমারজিং টেকনোলজিস’ শীর্ষক আলোচনায় আয়োজিত অষ্টম পুত্রাজায়া ফোরামেও অংশ নেন সেনাপ্রধান।


সফরকালে তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক উদ্যোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সরকারি সফরে মালয়েশিয়া যান সেনাপ্রধান।