সারাদেশ

তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, রংপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬, ১৬:৪০
PostImage

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর রাজধানীতে বিকেলের বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ হওয়া এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩২ মিলিমিটার বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর রাজধানীতে বিকেলের বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ হওয়া এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩২ মিলিমিটার বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) রাতে দেওয়া ২৪ ঘণ্টার (সন্ধ্যা ৬টা পর্যন্ত) আবহাওয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে, ১৪৬ মিলিমিটার। এছাড়া সৈয়দপুরে ৭৮ মিলিমিটার এবং তেঁতুলিয়ায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


তবে একই সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোনো জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এর আগে আবহাওয়া অধিদপ্তর দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছিল। এতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছিল, রোববার দুপুরের পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।