রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ১২:২৭
PostImage

বিভাগীয় সমাবেশ ও ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা; রাজশাহী থেকে শুরু ১৬ মে


সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, এসব সমাবেশে সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে। তিনি আরও জানান, বিভাগীয় সমাবেশের পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে এবং রাজধানী ঢাকাসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় কর্মসূচি চালানো হবে। সবশেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।


জোটের পক্ষ থেকে বলা হয়, সরকারের বিরুদ্ধে জনমত গঠন এবং দাবির পক্ষে আন্দোলন জোরদারে পর্যায়ক্রমে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জালালুদ্দীন আহমদ, মোস্তাফিজুর রহমান এবং রাশেদ প্রধানসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।