রাজনীতি

ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী সাদিক কায়েম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬, ০৮:১২
PostImage

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।


ঘোষণার সময় সাদিক কায়েম সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া দলটির ঢাকা মহানগর দক্ষিণের থানা ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যেই প্রার্থিতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জামায়াতে ইসলামী।

এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।