আন্তর্জাতিক

আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, তেল স্থাপনায় আগুন

detaillogo
ডেস্ক নিউজ
০৪ মে ২০২৬, ১৭:২৮
PostImage

সংযুক্ত আরব আমিরাত-এর আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।


সংযুক্ত আরব আমিরাত-এর আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ড্রোনগুলো প্রতিহত করতে আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।


এই হামলার জেরে ফুজাইরাহ আমিরাতে একটি তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফুজাইরাহ মিডিয়া অফিস জানায়, একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুন লাগে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।