জাতীয়

কক্সবাজারে গুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী নেতা নিহত, আহত ২

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ১৫:২৮
PostImage

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও গ্রুপের নেতা আব্দুল হালিম নিহত হয়েছেন।


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও গ্রুপের নেতা আব্দুল হালিম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৭ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৪ এর অধিনায়ক সিরাজ আমিন।

পুলিশ সূত্রে জানা যায়, আরসা (আরসা)-এর অজ্ঞাতনামা সদস্যরা মোটরসাইকেলে করে যাওয়া কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আব্দুল হালিম গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে এবং পরে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ উল্লাহ (৩৭) ও নুর মোহাম্মদ। তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্প এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।