জাতীয়

এবার বাড়ল লঞ্চভাড়া, কার্যকর নতুন হার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৬, ১৪:১২
PostImage

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নৌপথেও।


জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নৌপথেও। বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

নতুন হিসাবে, কম দূরত্বে লঞ্চ ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বের ক্ষেত্রে বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত বৃহস্পতিবার সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়।

তবে দূরপাল্লা ও মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম শহরে বাস-মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বর্ধিত এই ভাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।