জাতীয়

ডিসিদের নির্ভয়ে নিরপেক্ষভাবে জনগণের কল্যাণে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৬, ১৭:৪৬
PostImage

প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের কোনো প্রকার ভয়ভীতি বা দ্বিধা ছাড়াই


প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের কোনো প্রকার ভয়ভীতি বা দ্বিধা ছাড়াই জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (৬ মে) রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন-এর বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশ ও জনগণের কল্যাণে আপনারা নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যেকোনো আইনগত ও মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই ধীরে ধীরে এই বিশ্বাস গড়ে ওঠে। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।