সারাদেশ

এবার ঈদে কত টাকায় মিলবে টিসিবির তেল-চিনি-ডাল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ১৬:৫৮
PostImage

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে টিসিবির বিশেষ ট্রাকসেল কার্যক্রম, যা চলবে টানা ১০ দিন।


রোববার (১০ মে) টিসিবির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ উপলক্ষে সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির এই কর্মসূচি আগামী ২১ মে পর্যন্ত চলবে। শুক্রবার ছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ ভোক্তাদের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। টিসিবি জানায়, চলমান কার্ডভিত্তিক ভর্তুকি কার্যক্রমের পাশাপাশি এবার অতিরিক্তভাবে ৭২০টি ট্রাক মাঠে নামানো হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় থাকবে ৫০টি ট্রাক এবং চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। এছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাক পরিচালিত হবে।


প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। সেই হিসাবে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ এই কর্মসূচির আওতায় সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থাটি। ট্রাকসেলে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা দরে, ১ কেজি চিনি ৮০ টাকায় এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে কিনতে পারবেন।

এদিকে, মে মাসজুড়ে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য সরবরাহ করা হবে। তবে কার্ডধারীদের জন্য নির্ধারিত পণ্যের পরিমাণ ও মূল্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।