জাতীয়

উচ্চশিক্ষা রূপান্তরে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬, ০৫:৪৮
PostImage

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন, গবেষণার মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ এবং টেকসই উৎকর্ষতার জন্য করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন রাখা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।