জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬, ১১:৩০
PostImage

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।নির্ধারিত দাম অনুযায়ী—ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা, সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা


চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগের কথাও জানিয়েছে সরকার। চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ উদ্দেশ্যে প্রায় ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।সরকার জানিয়েছে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।