জাতীয়

বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা চুক্তি করতে হবে: মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ১১:২৩
PostImage

বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভারত সরকারের কাছে স্পষ্ট বার্তা হলো— বাংলাদেশের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের স্বার্থ ও অভিপ্রায়ের ভিত্তিতে ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় দুই দেশের সুসম্পর্কের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে।


তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো ধরনের চুক্তি করা হবে না। গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারতকে এগিয়ে আসতে হবে এবং সেখানে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বিএনপি মহাসচিব জানান, ২০২৬ সালে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। এ প্রেক্ষাপটে সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্তকে তিনি “ঐতিহাসিক” বলে উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাতৃভূমির প্রশ্নে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, কিছু গোষ্ঠী সরকারের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। তবে দেশের জনগণ গণতন্ত্র রক্ষায় সচেতন রয়েছে এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।