আন্তর্জাতিক

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ইচ্ছা ট্রাম্পের

detaillogo
ডেস্ক নিউজ
২১ মে ২০২৬, ০৯:৪০
PostImage

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে পারেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে পারেন। স্থানীয় সময় বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির স্নাতক অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, ইসরাইলে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি বলেন, “এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।”

তবে তিনি কোন জরিপের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ নিয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে একাধিক মেয়াদে তিনি এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ।”

এর একদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে “আরও বড় ধরনের হামলা” চালানোর বিষয়টি বিবেচনা করছেন। তবে তারও আগে সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় তিনি পরিকল্পিত হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন বলে জানান।

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প আরও বলেন, “ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরাইলে তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী এবং আমি মনে করি না, তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে।”