পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) থেকে সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জানা গেছে, রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাত দিন এবং ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক এবং যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমেও সহায়তা করবে বাহিনীটি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত