জাতীয়

হাম ও হামের উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬, ১৩:৫১
PostImage

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে।


দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এদের মধ্যে ৪৯ হাজার ৩৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরই মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৫ হাজার ১১ শিশু। সবশেষ হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে।