জাতীয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন ড. জোবায়দুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ১৫:০৬
PostImage

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন।


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। গত বছরের ২৩ জুলাই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

ড. জোবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


তিনি বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-এ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়-এ ভিজিটিং অধ্যাপক ছিলেন।

এ ছাড়া বিশ্বব্যাংক-এর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেছেন তিনি।

জাতীয় আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগ বাস্তবায়নেও নেতৃত্ব দেন ড. জোবায়দুর রহমান। বর্তমানে তিনি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।