দেশের প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেন ভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আগামী সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে।
রোববার (২৪ মে) এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ রেলওয়েকে পাঠানো হয়েছে।
প্রবীণ নাগরিকদের জন্য যেসব সুবিধা থাকছে—
৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা ট্রেনের মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন।
অনলাইন ও কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট কাটা যাবে।
অনলাইনে টিকিট কাটতে হলে ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধন থাকতে হবে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য ফি আগের মতোই পরিশোধ করতে হবে।
একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ সুবিধা নিতে পারবেন।
সহযাত্রী প্রবীণ না হলে তার জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে।
প্রতিবন্ধী যাত্রীদের জন্য—
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এই সুবিধা পাবেন।
আন্তঃনগর ট্রেনের সুলভ/শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে।
নতুন করে সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণিতে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে এ সুবিধা মিলবে।
ভবিষ্যতে অনলাইন ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রেল পরিবহনকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।