সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৯:৪৯
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের ইমাম হাফেজ মাওলানা ওসমান গণি, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল চৌধুরী এবং পৌর যুবদল নেতা কাউসার আহমেদ।

সংবাদ সম্মেলনে কাউসার আহমেদ বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাঞ্চন পৌর শাখার ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে যুবদলের রাজনীতিতে যুক্ত হয়ে দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আওয়ামী লীগের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রাজনীতি করছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন চাকরির সুবাদে তিনি একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চার্টার হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করছেন এবং নিজের ব্যবসাপ্রতিষ্ঠান “জান্নাত এগ্রো” পরিচালনা করছেন।

কাউসার আহমেদের অভিযোগ, সম্প্রতি কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রতিপক্ষ একটি মহল তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ভিডিও ছড়িয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, দুই বছর আগের একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তিনি স্থানীয় মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

এ সময় অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।