বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।
শনিবার (৩০ মে) এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজধানীর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।