জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে খামারে ফিরছে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৬, ১৩:২৮
PostImage

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে নারায়ণগঞ্জের খামারে।


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার (২৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানে মহিষটিকে লালন-পালন করা হবে।
নারায়ণগঞ্জ শহরের রাবেয়া এগ্রো ফার্ম-এর মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। অ্যালবিনো জাতের হওয়ায় এর চুল ও চোখ অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে মিল থাকায় নামটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।



৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন। তবে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে এটি দেখতে মানুষের ভিড় জমে যায়। বরিশাল, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ মহিষটি দেখতে আসেন।
শুধু দেশেই নয়,আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে এই ভাইরাল মহিষটি।

আরও পড়ুন