বিনোদন

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের অনুমতি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬, ১২:৫৪
PostImage

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কবর থেকে তার মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত।


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কবর থেকে তার মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে এ আদেশ দেন জুয়েল রানা। বিষয়টি বুধবার তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন।তিনি জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে আদালতের অনুমতি চাওয়া হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।


তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহের পরিবারের সদস্যরা রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর সে সময় রমনা থানা-এ একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। তবে দীর্ঘদিন পর গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। নতুন তদন্তের অংশ হিসেবে মরদেহ উত্তোলন ও পুনঃময়নাতদন্তকে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।