জাতীয়

সবার আগে যারা পাবে ফ্যামিলি কার্ড

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯
PostImage

আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন । প্রতি কার্ডে প্রতি মাসে দেওয়া হবে দুই হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে ‘ফ্যামেলি কার্ড’ বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে যে ১৪ এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে সেগুলোর মধ্যে ১৩টি হলো- বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জে। একটির নাম আপাতত জানা যায়নি।

সভায় জানানো হয়, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে খবর, প্রতিটি ফ্যামিলি কার্ডে পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। বড় পরিবারের ক্ষেত্রে প্রতি পাঁচজনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, তবে পরিবারের অন্যান্য সদস্য ভাতা পেতে পারবেন।