জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুম শিকার ভুক্তভোগী পরিবারের সাক্ষাৎ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ১৬:৪৪
PostImage

‘মায়ের ডাক’-এর ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রোববার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নতুন অর্থবছর ২০২৬-২৭ সালের জাতীয় বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। রোববার দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে অবস্থান নিয়ে সংগঠনটির ২৬ জন সদস্য সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম পরিচালিত হয়।উল্লেখ্য, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছে।

সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকে মানবাধিকার ও ন্যায়বিচার সংক্রান্ত বিষয়ে সরকারের সংবেদনশীলতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।