জাতীয়

বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী? দিলেন ইঙ্গিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ১২:২৬
PostImage

সারা বিশ্বে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে বাংলাদেশেও চলছে প্রিয় দল নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক।


সারা বিশ্বে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে বাংলাদেশেও চলছে প্রিয় দল নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক। এরই মাঝে দেশের শীর্ষ নেতারা কোন দলকে সমর্থন করেন, তা নিয়েও সাধারণ মানুষের আগ্রহ কম নয়। এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে বিশ্বকাপে তিনি কোন দলের সমর্থক—এমন প্রশ্ন করা হলে সরাসরি কোনো দলের নাম বলেননি প্রধানমন্ত্রী।


প্রশ্নের জবাবে হাসিমুখে তিনি বলেন, “আমি তো দীর্ঘদিন একটি দেশে ছিলাম।” তার এই মন্তব্যের পর উপস্থিতদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়। রাজনৈতিক পর্যবেক্ষক ও ক্রীড়াপ্রেমীদের অনেকেই মনে করছেন, দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করায় তিনি হয়তো ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি নিজে কোনো দলের নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি। 

উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর প্রায় ১৭ বছর সেখানে অবস্থান করেন। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। এ সময় তার সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি আসলে কোন দলের সমর্থক, সেটি এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি।