খেলা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ১২:১৯
PostImage

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগে গত ৮ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনেও ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২০ জুলাইয়ের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।


ফলাফল প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “সব বোর্ডের খাতা আমরা র‌্যান্ডমলি চেক করে দেখব, কেউ কম বা বেশি নম্বর দিয়ে দিল কিনা।” উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।