জাতীয়

আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ১৭:২৪
PostImage

চলতি বছরের শুরুতে মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা


চলতি বছরের শুরুতে মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শোকানুষ্ঠান শুরু হবে। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ৬ জুলাই পর্যন্ত।

এরপর ৭ জুলাই খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুষ্ঠানটি পবিত্র শহর কোমে স্থানান্তর করা হবে।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে। মাশহাদই খামেনির জন্মস্থান। নাগরিকদের অংশগ্রহণ সহজ করতে তেহরানে মূল শোকানুষ্ঠান চলাকালে সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান প্রশাসন। দেশটির কর্মকর্তাদের ধারণা, রাজধানীতে আয়োজিত এ শোকানুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে।

উল্লেখ্য, খামেনির শেষকৃত্যানুষ্ঠান মূলত গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।

সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন