জাতীয়

ডেঙ্গুমুক্ত ঢাকা গড়তে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

detaillogo
ডেস্ক নিউজ
২৬ জুন ২০২৬, ১৩:২৯
PostImage

রাজধানী ঢাকাকে ডেঙ্গুমুক্ত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


রাজধানী ঢাকাকে ডেঙ্গুমুক্ত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের লক্ষ্য কাউকে জরিমানা বা শাস্তি দেওয়া নয়; বরং মানুষের জীবন রক্ষা এবং একটি ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা।

শুক্রবার সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির উদ্যোগে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি, আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার ও অপসারণ করলে এডিস মশার বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাদ, আঙিনা বা আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে। মীর শাহে আলম আরও বলেন, নাগরিকদের সহযোগিতা নিয়েই সরকার ঢাকাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয়গুলো থেকে বিনামূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করা যাচ্ছে। এসব ট্যাবলেট নিজ উদ্যোগে ব্যবহার করে এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্যও নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন