শিক্ষা

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডারে সুপারিশ ১ হাজার ৩২০ জন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ১২:১৬
PostImage

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।


প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। এছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫২১ জন প্রার্থীকে বিভিন্ন পদে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে চলতি বছরের মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা শুরু হয়। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো।

পিএসসি জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী পরবর্তী সময়ে সম্পন্ন হবে।

আরও পড়ুন