জাতীয়

আগামী ৩০ দিন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাগচি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ১৫:১৪
PostImage

আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ও তদারকি ইরানের হাতেই থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।


আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ও তদারকি ইরানের হাতেই থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, এ বিষয়ে অন্য কোনো রাষ্ট্র বা পক্ষের কোনো ভূমিকা নেই।

রোববার (২৮ জুন) ইরাক সফরকালে এক বক্তব্যে এ কথা বলেন তিনি। আরাগচি জানান, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে তিনি তার ইরাকি সমকক্ষকে অবহিত করেছেন।


তিনি বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে। সব ধরনের প্রতিবন্ধকতা দূর হওয়ার পর প্রণালিটি আবারও পূর্ণ সক্ষমতায় পরিচালনার জন্য কাজ করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং স্বাক্ষরিত সমঝোতা স্মারকেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে যেকোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি পুনরুদ্ধারের প্রক্রিয়া বিলম্বিত করতে পারে।

আরও পড়ুন