জাতীয়

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, জানাল নির্বাচন কমিশন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২৬, ১৫:৫৬
PostImage

আগামী অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।


আগামী অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সীমানা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সব নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে। তবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ সময় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভ্রান্তিকর বা ভুল তথ্য প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে, নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন-সংশ্লিষ্ট আইন, সীমানা নির্ধারণসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ চলছে। তিনি জানান, সীমানা-সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন