শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ১০:৫৪
PostImage

'লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত 'লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার পর রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন তারা। নীলক্ষেত মোড়, রাজু ভাস্কর্য ও টিএসসি অতিক্রম করে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন শিক্ষার্থীরা।


কর্মসূচিকে ঘিরে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—

অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর, শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যদিও মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং কয়েকটি বিষয়ে সমাধানের ঘোষণা দেন, তবুও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন