জাতীয়

দেশের সব শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

detaillogo
ডেস্ক নিউজ
১৩ আগস্ট ২০২৬, ০১:০৪
PostImage

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচি


সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার কথাও বলা হয়েছে।


এর আগে ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১২ আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।


তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি, ওষুধের দোকানসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।