জাতীয়

পিএসসি চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬, ১৩:০৩
PostImage

অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন।


সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে পিএসসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


পিএসসির জনসংযোগ কর্মকর্তা জানান, মঙ্গলবার পিএসসি সচিবালয়ে চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।


২০২৪ সালের আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।