জাতীয়

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ১৩:৫৯
PostImage

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে শপথ পড়ানো হয়।


দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে শপথ পড়ানো হয়।


এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে মঞ্চে আসেন মির্জা ফখরুল।


শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এই শপথ অনুষ্ঠানে ১২ শ’র অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।