প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি। এর আগে শনিবার (২২ আগস্ট) জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে এসে তিনি এখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারের রাজনৈতিক ও নীতিগত কর্মকাণ্ডে দায়িত্ব পালন করবেন।