জাতীয়

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

detaillogo
ডেস্ক নিউজ
২৬ আগস্ট ২০২৬, ১৪:১৬
PostImage

কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে পৌঁছাবে।


সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে পৌঁছাবে।

বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে। ফ্লাইটটি বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

নিহতদের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে প্রথম ধাপে ৯ জনের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানা গেছে।