সারাদেশ

রূপগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে মহিলা দলের মতবিনিময় সভা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৩
PostImage

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের একটি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাউদপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাসরিন আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহমিনা আক্তার শিল্পীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া।


এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজল ইসলাম শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকারবিষয়ক সম্পাদক গোলজার খাঁ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারেক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজল মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রহিম মোল্লা ও সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন।


এ ছাড়া দাউদপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বাদল সিকদার, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আশাবউদ্দিন আকন্দ, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।