সারাদেশ

গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯
PostImage

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে।


গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়।


ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।


বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকেও ইউনিট ঘটনাস্থলে আসে।

তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনও এখনো নিয়ন্ত্রণে আসেনি।