সারাদেশ

রূপগঞ্জে ১৫ বছর পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ১৩:১৩
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আয়োজনকে ঘিরে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। শনিবার (৩ অক্টোবর) আয়োজিত এ নৌকা বাইচে ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদীর পাড়। কেউ নদীর তীরে দাঁড়িয়ে, আবার কেউ নৌকায় চড়ে উপভোগ করেন জমজমাট এ প্রতিযোগিতা।


কাঞ্চন পৌর বিএনপির আয়োজনে শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়।


দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেরে আনন্দ প্রকাশ করেন দর্শকরা। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও এ ধরনের আয়োজন করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।