শিক্ষা

দুই বিষয়ে ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর

detaillogo
ডেস্ক নিউজ
০৪ নভেম্বর ২০২৬, ১১:১৯
PostImage

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন


২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে সরকার। এ লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের উদ্যোগ রয়েছে।


অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, প্রথমবারের মতো এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে, যাতে তাদের শিক্ষাজীবনের একটি বছর নষ্ট না হয়।


শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় খারাপ ফলাফল জীবনের শেষ নয়। যারা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা যথাযথ প্রস্তুতি নিলে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। লেখাপড়া এখানেই শেষ নয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের আগামী দিনের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন