জাতীয়

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৬, ০৮:৪৮
PostImage

ঢাকা ওয়াসা–র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান। সোমবার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

ঢাকা ওয়াসা–র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান। সোমবার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

অফিস আদেশে বলা হয়েছে, তিনি প্রচলিত বিধি-বিধান অনুযায়ী এই অতিরিক্ত দায়িত্বের জন্য ভাতা পাবেন।

বর্তমানে মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি একই সঙ্গে ঢাকা ওয়াসার এমডির দায়িত্বও পালন করবেন।

ঢাকা ওয়াসা রাজধানীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার প্রধান সরকারি সংস্থা। 

এমআর/

আরও পড়ুন