জাতীয়

আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ১৬:০২
PostImage

সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে। তিনি বলেন, সংসদে আলোচনা শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে নতুন করে শপথ নেওয়ার বিষয়টিও নির্দিষ্ট সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তন–এ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে শতভাগ অঙ্গীকারবদ্ধ। তার ভাষায়, যে দল মনে করে নির্বাচনে তাদের চক্রান্ত করে হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও ঠিক নয়।

তিনি আরও বলেন—সরকার সংবিধান মেনেই চলছে, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সংসদীয় আলোচনাই প্রধান পথ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে বিএনপি

সালাহউদ্দিন আহমদ জানান, অন্তর্বর্তী সরকার যে ১০০টির বেশি অধ্যাদেশ জারি করেছিল, সেগুলো সংসদের প্রথম অধিবেশনেই বাধ্যতামূলকভাবে উত্থাপন করা হবে।

সবশেষে তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি সবার আলোচনা ও ঐকমত্যের মাধ্যমেই সম্পন্ন হবে।

এমআর//