আগামী ১৬ মার্চ দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–এর প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, দিনাজপুর জেলার কাহারোল উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
কর্মসূচির মূল পরিকল্পনা সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন করা হবে। এটি হবে চার বছর মেয়াদি প্রকল্প, একই দিনে দেশের ৫৪টি জেলায় স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় কর্মসূচি উদ্বোধন করবেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।
প্রতিমন্ত্রী বলেন, খাল খননের এই বৃহৎ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নির্বাচনী প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
সরকারের আশা, এই কর্মসূচি বাস্তবায়িত হলে—জলাবদ্ধতা কমবে কৃষিতে সেচ সুবিধা বাড়বে।
পানি প্রবাহ ও পরিবেশের ভারসাম্য উন্নত হবে।
এমআর/