জাতীয়

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৬:০৮
PostImage

সরকার পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


সরকার পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


প্রজ্ঞাপন অনুযায়ী গাজীপুর জেলা, পঞ্চগড় জেলা, কুষ্টিয়া জেলা, নেত্রকোনা জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা–এ নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ মার্চ এসব জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয় এবং তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে—


মো. নুরুল করিম ভূঁইয়া — ডিসি, গাজীপুর, আবু ছালেহ মো. মুসা জঙ্গী — ডিসি, চাঁপাইনবাবগঞ্জ, মোসা. শুকরিয়া পারভীন — ডিসি, পঞ্চগড়, মো. তৌহিদ বিন হাসান — ডিসি, কুষ্টিয়া, মো. মুশফিকুর রহমান — ডিসি, নেত্রকোনা

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।