শিক্ষা

ঢাবির নতুন ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১৩:৫৬
PostImage

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।


ঢাকা বিশ্ববিদ্যালয়–এর (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির নাম ঘোষণা করা হয়।


ঘোষণা অনুযায়ী—


ঢাকা বিশ্ববিদ্যালয় — ভিসি: ড. এ বি এম ওবায়দুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় — ভিসি: রইস উদ্দিন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় — ভিসি: ছিদ্দিকুর রহমান খান

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় — ভিসি: নুরুল ইসলাম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) — ভিসি: মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় — ভিসি: মো. আল ফোরকান

রাজশাহী বিশ্ববিদ্যালয় — ভিসি: ফরিদুল ইসলাম


সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এসব বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে সরকার আশা করছে।


এমআর/