জাতীয়

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: দ্রুত উদ্ধার ও যাত্রী সেবায় নির্দেশ প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ১৬:৪৮
PostImage

বগুড়ার সান্তাহারে ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বগুড়ার সান্তাহারে ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি দুর্ঘটনাকবলিত এলাকা বগুড়া-এর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী নির্দেশ দেন, দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার করে যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্যও দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী তার নির্বাচনি এলাকা হওয়ায় এই দুর্ঘটনার বিষয়ে বিশেষ নজর রাখছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসনটি ছেড়ে 


এমআর//